পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফের বাবা হতে যাচ্ছেন। তার তৃতীয় স্ত্রী বুশরা মানেকা গর্ভবর্তী বলে দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খান বিষয়টি গোপন রাখছেন। সুবিধাজনক সময়ে তিনি সন্তানের বিষয়টি ঘোষণা দেবেন।
উর্দু ভাষার সংবাদপত্র ডেইলি উম্মত এই তথ্য জানিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বিষয়টি নাকচ করা হয়েছে এবং এই সংবাদকে ভুয়া বলে আখ্যায়িত করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে ইমরান খান বুশরাকে বিয়ে করেন।
এর আগে সাংবাদিক রেহাম খানকে বিয়ে করেন ইমরান। তার প্রথম স্ত্রীর নাম জেমিমা গোল্ডস্মিথ। জেমিমার ঘরে ইমরান খানের দুই সন্তান রয়েছে। -টাইমস নাউ
ইত্তেফাক/আরকেজি