যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে অন্তত এক পুলিশকর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরো ছয়জন। রাজ্যের ফ্লোরেন্স শহরে পুলিশ সদস্যরা এক সাহায্যের আবেদনে সাড়া দিতে গেলে এই ঘটনা ঘটে।
ফ্লোরেন্স শহরে এক বন্দুকধারী শিশুদের জিম্মি করে রেখেছিল। প্রায় দুই ঘণ্টা ধরে তার সঙ্গে পুলিশের সঙ্গে বিরোধ চলার পর আত্মসমর্পণ করে বন্দুকধারী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই ঘটনার পেছনে তার উদ্দেশ্যে কী ছিল সে বিষয়ে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, জিম্মি থাকা সকল শিশু এখন নিরাপদে রয়েছে। এক সংবাদ সম্মেলনে ফ্লোরেন্সের কাউন্টি শেরিফ কেনি বুনি বলেন, এই ঘটনায় তিনজন কাউন্টি শেরিফ ও ফ্লোরেন্সের চারজন পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে টেরেন্স ক্যারাওয়ে নামের এক পুলিশকর্মী নিহত হয়েছেন।
বুনি বলেন, সকল জায়গায় গুলি ছোড়া হচ্ছিল। বন্দুকধারীর সুবিধাজনক জায়গায় ছিল। আমাদের পুলিশ সদস্যরা তার কাছে কী পরিমাণ গুলি রয়েছে সে বিষয়ে কোন ধারণা না নিয়েই ঘটনাস্থলে যায়। তারা ভেবেছিল এটা কোন সাধারণ তল্লাসির পরোয়ানার ঘটনা।
এদিকে, গুলিবিদ্ধ বাকি ছয় নিরাপত্তাকর্মীর অবস্থা সম্বন্ধে এখনো কিছু জানা যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে, তাদের মধ্যে কেউ কেউ গুরুত্বরভাবে আহত হয়েছেন।
উল্লেখ্য, গত বছর যুক্তরাজ্যজুড়ে ১৫ হাজার মানুষের বেশি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ‘গান ভায়োলেন্স আর্কাইভ’। এর মধ্যে প্রতি বছর বন্দুক দিয়ে ২২,০০০ আত্মহত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়নি। -বিবিসি
ইত্তেফাক/ জেআর