রাজধানীতে ‘বঙ্গ ডেমো ডে’ অনুষ্ঠিত

বাংলাদেশের নেতৃস্থানীয় ইউটিউব নেটওয়ার্ক এবং ডিজিটাল বিনোদন প্রদানকারী ‘বঙ্গ’ ইতিমধ্যে ৫ বছর পাড় করেছে। ২ কোটির অধিক সাবস্ক্রাইবারস এই নেটওয়ার্কের ২৫০ টির অধিক চ্যানেল রয়েছে যার মধ্যে সালমান দা ব্রাউনফিশ, মাছরাঙ্গা টিভি, ভাই-ব্রাদার্স, তাওহীদ আফ্রিদি ও গান ফ্রেন্ডস অন্যতম! উন্নয়নের ধারাবাহিকতায় সম্প্রতি গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে বঙ্গ অভ্যন্তরীণ ‘ডেমো ডে’। প্রেসেন্টেশন, প্রায় সব কয়েটি বিভাগই এতে অংশ নেয়!
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গ এর প্রতিষ্ঠাতা আহাদ মোহাম্মদ, নাভিদুল হকসহ অপারেশন ডিরেক্টর ফায়েজ তাহের ও সিওও ক্যারেল কুইপেরি!
 
কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আহাদ মোহাম্মদ জানান, ‘বঙ্গ বিশ্বাস করে কোম্পানির মধ্যে অনেক সৃজনশীল ধারণা রয়েছে তারই ধারাবাহীগোতায় আমরা স্বাগত জানাই সকলের কনটেন্ট আইডিয়াকে এবং চলতি মাসে এসব সৃজনশীল ধারণা নিয়ে আমার বঙ্গ অরজিনালস-এ তৈরি করতে যাচ্ছি’।
 
এছাড়া সাধারণ মানুষ বঙ্গ এর সাথে কনটেন্ট আইডিয়া শেয়ার করতে পারবেন, কনটেন্ট ধারণা দিয়ে মেইল করুন : talent@bongobd.com.
 
ইত্তেফাক/বিএএফ