মানিকগঞ্জে উন্নয়ন মেলার উদ্বোধন

মানিকগঞ্জে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উদযাপন উপলক্ষে বার্ণাঢ্য উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বিজয় মেলার মাঠের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। মানিকগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন মেলার উদ্বোধন করেন। এরপর বেলুন উড়িয়ে মানিকগঞ্জে উন্নয়ন মেলা শুরু হয়।
 
পরে অতিথিবৃন্দরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিব মোঃ আলমগীর, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, সিভিল সার্জন ডাঃ খুরশীদ আলমসহ জেলার সরকারি-বেসরকারি অফিস, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান ও সকল পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য এ উন্নয়ন মেলা আগামী ৬ তারিখ পর্যন্ত চলবে।
 
ইত্তেফাক/নূহু