পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা নিজের গায়ের রঙ নিয়ে পুরোপুরি খুশি নন। যাদের গায়ের রঙ কালো তারা কেউ কেউ সাদা চামড়ার মানুষ দেখলে মন খারাপ করে ফেলে। আবার অতিরিক্ত সাদা চামড়ার মানুষও কখনো কখনো সুন্দর আকর্ষণীয় গায়ের রঙ দেখে ঈর্ষান্বিত হয়।
এই ধরনের সমস্যা থেকে মুক্তির কার্যকর কোন সমাধান এখন পর্যন্ত আবিষ্কার না হলেও দারুণ এক সমাধান নিয়ে হাজির হয়েছে যুক্তরাষ্ট্রের জন পি একগোভার্ন মিউজিয়াম অব হেলথ এন্ড মেডিক্যাল সাইন্স কর্তৃপক্ষ। এই মিউজিয়ামের পক্ষ থেকে এদিন এমন এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে যেখানে ঘুরতে আসা দর্শনার্থীরা নিজের ইচ্ছেমতো বদলে ফেললেন গায়ের চামড়া।
মূলত আলাদা এক ধরনের কৃত্রিম চামড়া গায়ে জড়ানোর মাধ্যমে গায়ের রঙ বদলানোর সুযোগ করে দিয়েছিল প্রতিষ্ঠানটি। ‘শরীর যখন শিল্পের জায়গা’ প্রজেক্টের অংশ হিসেবে কর্তৃপক্ষ মিউজিয়ামে আগত দর্শনার্থীদের জন্য এই আয়োজন করে। তবে শেষ পর্যন্ত সব দর্শনার্থীর চাহিদা পূরণে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।-ইউপিআই
ইত্তেফাক/আরকেজি