বিশ্বে সাইবার হামলার জন্য রাশিয়াকে দুষছে পশ্চিমারা

বিশ্বজুড়ে সাইবার হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছে পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডস এই অভিযোগ এনেছে। সাইবার হামলায় জন্য রাশিয়ার সাত গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র।
 
নেদারল্যান্ডস সরকার অভিযোগ করেছে, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা ‘জিআরইউ’ আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র সংক্রান্ত পর্যবেক্ষক সংস্থাকেও টার্গেট করেছিল। তারা ওয়েবসাইট হ্যাক করে। ব্রিটেন অভিযোগ করেছে, জিআরইউ চারটি গুরুত্বপূর্ণ সাইবার হামলা চালায়। রাশিয়া এবং ইউক্রেনের ব্রিটিশ কোম্পানি, মার্কিন ডেমোক্র্যাটিক পার্টি এবং একটি ব্রিটিশ টিভি নেটওয়ার্কের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে জিআরইউ। -বিবিসি
 
ইত্তেফাক/আরকেজি