ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সার্ধশত (১৫০ বছর) জন্মবার্ষিকী আগামী বছর। এই বার্ষিকী একযোগে পালন করবে ভারত সরকার। পররাষ্ট্রমন্ত্রণালয় এবং বিদেশে দেশটির কূটনৈতিক মিশন এই উপলক্ষে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। সারা বছর অনুষ্ঠানের আয়োজন থাকবে।
মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্বের খ্যাতিমান ১৫০ ব্যক্তি মহাত্মা গান্ধীর ওপর বই লিখছেন যা প্রকাশিত হবে। মহাত্মা গান্ধীর লেখাগুলো ডিজিটাল ভার্সনে পুনরায় প্রকাশ করা হবে।
মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদেশি মিশনগুলোতে নিরামিষ খাদ্য উৎসবের আয়োজন করা হবে। ১৯৬৯ সালের ২ অক্টোবর গুজরাটে জন্মগ্রহণ করেন অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী।
ইত্তেফাক/মোস্তাফিজ