শাকিব বললেন ‘আমরা ঠিকঠাক আছি’

 
হুট করেই টক অব দ্য ঢালিউড যে, শাকিবকে ফিরিয়ে দিয়েছেন এসকে মুভিজ। নাকি শাকিবই ফিরিয়ে দিলেন এসকে মুভিজকে। এ নিয়ে যখন আলোচনার জল ঘোলা হচ্ছে তখন শাকিব খান বলেন, ‘এখানে ভুল বোঝাবুঝির কিছু নেই। অশোক ধানুকার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এই সম্পর্ক হুট করে একটি ছবির লেনদেনে নষ্ট হবে না। একটি প্রজেক্ট হচ্ছে না বলে চিরকাল বন্ধ হবে এমনকিছু নেই। টেনশনের কোনো কারণ নেই। আমরা দু’জনই ঠিকঠাক আছি।’
 
এদিকে কয়েকবছর ধরে যৌথ প্রযোজনায় বাংলাদেশের সঙ্গে সিনেমা নির্মাণ করছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। বহু হিট ছবির এ প্রযোজনা প্রতিষ্ঠানটি সম্প্রতি বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার কারণ হিসেবে উঠে এসেছে নায়ক শাকিব খানের আকাশছোঁয়া পারিশ্রমিক।
IMG0
গণমাধ্যমে এসেছে, শাকিব খান নতুন ছবিতে এসকে মুভিজের কাছে ৬০ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছেন। সেজন্য প্রতিষ্ঠানটি শাকিব খানকে নিয়ে আর সিনেমা বানাতে চাইছে না। শাকিব ছাড়া অন্য কোনো নায়কে ভরসা নেই বলে এখানে আর সিনেমায় লগ্নির আগ্রহ নেই। সংবাদে আরো উঠে এসেছে একের পর এক যৌথ প্রযোজনায় লোকসান করেছে এসকে। সেজন্য আরো অনাগ্রহী এখানে ছবি বানাতে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ