‘আমার বিয়েতে পুরো বলিউডে ধুম পড়বে’

বিনোদন ডেস্ক

 

প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের পর থেকে পরিনীতি চোপড়ার বিয়ে নিয়েও অনেক আলোচনা তৈরি হয়েছে। কবে নাগাদ বিয়ে করছেন পরিনীতি? এমন প্রশ্নের উত্তর বরাবরই এড়িয়ে যান তিনি। তবে সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে পরিনীতি নিজের বিয়ের খবর জানান। খুব শিগগিরই বিয়ে নিয়ে তাঁর কোনো পরিকল্পনা নেই। তবে বিয়ে নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে তাঁর। সাদাসিঁধেভাবে বিয়ে করতে নারাজ তিনি। প্রিয়াঙ্কা, আনুশকা ও দীপিকার মতো ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসবেন পরিনীতি। তিনি বলেন, ‘এখনই বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই আমার। আর খুব দ্রুত আমি বিয়েও করবো না। তবে বিয়ে নিয়ে আমার অনেক পরিকল্পনা। আমার বিয়েতে পুরো বলিউডে ধুম পড়বে। সেই পরিকল্পনা আমার এখন থেকেই করে রেখেছি।

বিয়ের অনুষ্ঠান নিয়ে আমার আগ্রহ বরাবরই বেশি। প্রিয়াঙ্কার বিয়ের অনেককিছু আমি নিজ দায়িত্বে করেছি। আর নিজের বিয়ে হলে তো কথাই নেই।’

বোন প্রিয়াঙ্কার বলিউড বা হলিউড সফলতা তুমুল থাকলেও পরিনীতি এখনো যেন বড় কোনো চ্যালেঞ্জিং সিনেমায় দেখা যায়নি।  ক্যারিয়ারের শুরু থেকে বছরে একটি সিনেমাই মুক্তি পেয়েছে বেশি। কিন্তু ২০১৪ সালে ৩টি ও চলতি বছর ৩টি সিনেমা মুক্তির তালিকায় রয়েছে তাঁর। এরমধ্যে ‘কেশরি’ শিরোনামে একটি সিনেমা মুক্তি পেয়েছে গতবছর। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সন্দ্বিপ অর পিংকি ফারার’। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এছাড়াও আরো একটি সিনেমা মুক্তির কথা রয়েছে তাঁর।