টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে ভারতের সংগ্রহ ছিল ৩৬৪, ৪ উইকেটের বিনিময়ে। দ্বিতীয় দিনে ৬৪৯ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে ভারত।
প্রথম দিনে অভিষেকেই সেঞ্চুরি করে রেকর্ড করে পৃথ্বী। দ্বিতীয় দিনেও সেঞ্চুরি তুলে নেয় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা। ভারতীয় ব্যাটসম্যানদের সামনে একপ্রকার অসহায় ছিলো ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। বিপদের ফেলার মত তেমন কোন আক্রমণ তারা করতে পারেনি। যদিও তারা ভারতীয় দলের ৯ উইকেটের পতন ঘটায় কিন্তু ততক্ষণে রানের পাহাড় গড়ে ভারত।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেয় দেবেন্দ্র বিশু।
অন্যদিকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ২ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে দলটির। এই রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ রান, ১ উইকেটের বিনিময়ে, ৪ ওভার শেষে।
ইত্তেফাক/এসআর