‘বিকিনি পরতে জোর করেন পরিচালক’

হলিউডের পর বলিউডেও নায়িকাদের যৌন হেনস্থা নিয়ে বেশ আলোচনা চলছে। ইতিমধ্যে অনেকে পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।  
 
এবার পোশাক নিয়ে বিড়ম্বনায় পড়ার কথা বললেন অভিনেত্রী স্বপ্না পাব্বি। তিনি বলেন, শুটিং সেটে নায়িকাদের অনেক রকম সমস্যার মুখোমুখি হতে হয়। কিন্তু একটা ঘটনার কথা তার এখনও মনে আছে। নাচের শুটিংয়ে তাকে বিকিনি পরতে হয়েছিল। পোশাকটি ট্রায়াল দেওয়ার সময় স্বপ্নার মনে হয়েছিল পোশাকটি পরে তিনি স্বস্তি পাচ্ছেন না। তার সমস্যা হচ্ছে। নিজের স্টাইলিশকে একথা জানিয়ে ছিলেন স্বপ্না। 
 
তিনি বলেন, সাত ঘণ্টা এভাবে বিকিনি পরে থাকতে হলে তার বুকে ব্যথা হতে পারে। কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি। শেষে তাকে সেই বিকিনি পরতে হয়েছিল। কারণ তার পুরুষ পরিচালক তাকে জোর করেছিলেন। 
IMG0
অভিনেত্রী জানান, এ জন্য প্রতিবাদ করতে পারেননি তিনি। কারণ তার ভয় ছিল, তিনি যদি বেশি প্রতিবাদ করেন, তবে তার উপর ওই প্রোডাকশন হাউজ নিষেধাজ্ঞা জারি করতে পারবে।
 
এদিকে তনুশ্রী দত্ত ও নানা পাটেকরের ঘটনা নিয়ে এখন সরগরম বলিউড। তনুশ্রীর অভিযোগ, ছবির একটি গানের শুটিং চলছিল। সেই সময় নানা পাটেকর তাকে অশ্লীলভাবে স্পর্শ করেন।  এই অভিযোগের রেশ কাটতে না কাটতেই স্বপ্না পাব্বি মুখ খুললেন। 
 
ইত্তেফাক/জেডএইচ