রঙ্গরস

প্রাণী জাদুঘরে গিয়ে এক ছোট্ট ছেলে অবাক বিম্ময়ে চেয়ে রইল কাচের বাক্সে ঘেরা একটি স্টাফ করা সিংহের দিকে। বাবা ছেলের কৌতূহল খেয়াল করে বলল—

—কী রে এত অবাক হয়ে কী দেখছিস?

—বাবা, ওটা কি জ্যান্ত না মরা?

—জ্যান্ত হবে কেন? দেখছিস না চামড়ায় কয়েকটা গোল ফুটা? ওটাকে গুলি করে মারা হয়েছে।

—কী তাজ্জব! কাচ না ভেঙে ওটাকে গুলি করল কিভাবে?

 

—তুমি কী করবে যদি তুমি দেখ যে তোমার দুই পাশে ড্রাকুলা আর ফ্র্যাংকেনস্টাইন দাঁড়িয়ে আছে?

—মনে মনে দোয়া করব যে আমি যেন তখন হলিউডে থাকি।

 

 

০