অনেক ক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে আমার মতের মিল হয় না: মেলানিয়া

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, স্বামী ডোনাল্ড ট্রাম্পের সব টুইটের সঙ্গে একমত নন তিনি। নিজের ভিন্ন মত ট্রাম্পের কাছে নিয়মিত প্রকাশ করেন বলেও জানিয়েছেন তিনি। বিবিসি।
 
মেলানিয়া বলেন, ‘ট্রাম্প যা টুইট করেন তা অনেক সময় আমার মতের সঙ্গে মেলে না। আবার অনেক সময় মেলেও। আমি সব সময় সততার সঙ্গে আমার মতামত এবং উপদেশ তাকে জানাই।’
 
তবে কখনও কখনও শুনলেও অনেক বিষয়ে ট্রাম্প মেলানিয়ার মত শোনেন না বলেও জানান, সাবেক এই মডেল। তিনি বলেন, ‘আমার স্বাধীন মত রয়েছে এবং এ ব্যাপারটি আমার কাছে গুরুত্বপূর্ণ।’
 
ব্রেট কাভানাহ সম্পর্কেও মেলানিয়া ট্রাম্পকে প্রশ্ন করেন বিসিসির সাংবাদিক। মেলানিয়া বলেন, ‘কাভানাহ অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত যোগ্য।’
 
ইত্তেফাক/টিএস