সময়টা খুব একটা ভাল যাচ্ছে না যুবরাজ সিংয়ের। এক সময় যে যুবরাজকে ছাড়া টিম ইন্ডিয়ার কথা ভাবা যেত না সেই যুবরাজ এখন জাতীয় দলে উপেক্ষিত। এবার আর্থিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হতে হল যুবির পরিবারকে। কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আর্থিকভাবে বড়সড় প্রতারণার শিকার হয়ে হয়েছে যুবরাজ সিংয়ের মা-কে।
প্রতারিত হয়েছেন যুবরাজ সিংয়ের মা শবনম কৌর। স্থানীয় একটি স্কিমে এক কোটি টাকা বিনিযোগ করেছিলেন তিনি। কিন্তু উদ্ধার করতে পেরেছেন মাত্র ৫০ লাখ টাকা।
যুবরাজের পরিবার সূত্রের খবর, স্থানীয় একটি সংস্থার স্কিমে প্রায় এক কোটি টাকা বিনিয়োগ করেছিলেন যুবির মা। বলা হয়েছিল, বার্ষিক ৮৪ শতাংশ হারে সুদ দেয়া হবে। প্রতিশ্রুতিমতো প্রথম কয়েকমাসে প্রায় ৫০ লাখ টাকা ফেরতও পেয়েছিলেন শবনম কৌর। কিন্তু, কয়েক মাস পর আচমকাই টাকা ফেরত দেয়া বন্ধ হয়ে যায়। তখনও বুঝে উঠতে পারেননি যুবির মা। কিন্তু যখন তিনি প্রতারণার বিষয়টি টের পান ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। টের পাওয়ার পরই সঙ্গে অভিযোগ দায়ের করেছেন শবনম কউর। তার অভিযোগ অনুসারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুম্বাই শাখা এখন এই ব্যাপারে তদন্ত করছে। সংবাদ প্রতিদিন
ইত্তেফাক/ইউবি