‘হ্যাশ ট্যাগ মিটু’র কল্যানে বলিউডে যৌন হেনস্থা নিয়ে বোমা ফাটাচ্ছেন একের পর এক অভিনেত্রী। বেশ কিছুদিন আগে কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছিলেন বলিউডের 'কুইন' খ্যাত কঙ্গনা রানাউত। সেই রেশ না কাটতেই আবারো যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।
অভিযোগের আঙুল তাঁরই একটি হিট ছবির পরিচালক বিকাশ বহেলের দিকে। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল কঙ্গনা রানাউত অভিনীত ছবি ‘কুইন’। বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে সাফল্য পেয়েছিল সেই ছবি। আর সেই ছবিরই পরিচালক বিকাশ বহেল। কঙ্গনার অভিযোগ তাঁরই বিরুদ্ধে।
সংবাদ মাধ্যমের কাছে কঙ্গনা বলেন, ‘কুইন ছবি তৈরি করার সময় বিকাশ বিয়ে করে। বিয়ে করা তা সত্ত্বেও প্রতিনিয়ত ও ক্যাজুয়াল সেক্স করে যেত নিত্য নতুন সঙ্গীদের সঙ্গে। আর সেটা বড়াই করে আমার কাছে বলে ফেলত। কারও বিয়ে বা সম্পর্ক নিয়ে মন্তব্য করার কোনও ইচ্ছে আমার নেই। কিন্তু নেশা যখন দুর্বলতায় বদলে যায়, তখন কথাটা বলতে হয়। বহু রাত অবধি ও পার্টি করত, আর আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি বলে আমাকে আজেবাজে কথা বলত। আমার বদমেজাজ নিয়েও খোঁটা দিতে ছাড়ত না।’
তিনি আরও বলেন, যখনই আমার সঙ্গে বিকাশের সঙ্গে দেখা হত, চেপে আমাকে জড়িয়ে ধরত। এমনকি, আমার চুলের গন্ধও শুঁকতে শুরু করে দিত। তা-ও আমরা দু’জন দু’জনকে হাগ করতাম। আর ও আমার ঘাড়ে মুখ গুঁজত। ওরকম জবরদস্তি আলিঙ্গন থেকে নিজেকে বার করে আনতে খুবই অসুবিধা হত। আর আমাকে বলত, তোমার গন্ধটা আমার খুবই পছন্দের। আমি বলতাম, কী উল্টোপাল্টা কথা বলছ?
ইত্তেফাক/এসজেএ