গেইলের না, ফিরলেন ব্রাভো-পোলার্ড

ভারত ও বাংলাদেশের বিপক্ষে আসন্ন সীমিত ওভার সিরিজে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যাশিং ব্যাটসম্যান ক্রিস গেইল। তবে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ও আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে খেলতে রাজি তিনি। গে্‌ইল না থাকলেও টি-টোয়েন্টি দলে ফিরেছেন ড্যারেন ব্রাভো ও কাইরন পোলার্ড।
 
সবশেষ গত ৬ অক্টোবর জ্যামাইকার হয়ে লিস্ট এ ম্যাচ খেলেছেন গেইল। ২০১৫ সালের পর ৪৯টি ওয়ানডে ম্যাচের মাত্র ১৩টিতে জিতেছে ক্যারিবীয়রা। যে কারণে তাদের ২০১৯ সালের বিশ্বকাপে বাছাইপর্ব পেরিয়ে আসতে হয়েছে।  
 
এদিকে ভারত সফরের জন্য ঘোষিত ওয়ানডে দলে গায়ানার ২৫ বছর বয়সী ওপেনার চন্দরপল হেমরাজ এর সঙ্গে এই দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন ও পেসার ওশানে থমাস। সম্প্রতি নিউজিল্যান্ড সফরে টেস্টে অভিষিক্ত সুনীল আমব্রিস। তবে ইনজুরির কারণে এই সিরিজে দলে নেই আন্দ্রে রাসেলের।
 
এদিকে বোর্ডের চুক্তিতে না গেলেও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হয়েছেন কাইরন পোলার্ড ও ড্যারেন ব্রাভো। সবশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে সবশেষ টি-টোয়েন্টি খেলেন পোলার্ড। আর ২০১৬ সালের পর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ব্রাভো।   
 
ওয়ানডে দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিষু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ের, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, অ্যাশলে নার্স, কিমো পল, রোভম্যান পাওয়েল, কেমার রোচ, মারলন সামুয়েলস ও ওশান থমাস।
 
টি-টোয়েন্টি দল: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ের, এভিন লুইস, ওবেদ ম্যাককয়, অ্যাশলে নার্স, কিমো পল, খারি পিয়েরে, কাইরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড ও ওশাম থমাস।
 
ইত্তেফাক/কেআই