বিদেশ সফরে পুরো সময় জুড়ে স্ত্রীদের পাশে চান ভারতীয় ক্রিকেটাররা। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি আবেদন করা হয়েছে ক্রিকেটারদের তরফ থেকে। সম্প্রতি এমনটি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বোর্ডের পক্ষ থেকে বলা হয়, শিগরই তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে না। পুরো ব্যাপারটি আরও ভেবে তারা ঘোষণা দিবে কি করা হবে।
তবে বিদেশ সফরে ভারতীয় ক্রিকেটাররা যে স্ত্রীদের সঙ্গে নিয়ে যেতে পারেন এমনটা না। সর্বোচ্চ ১৫ দিন তারা বিদেশে স্ত্রীদের সঙ্গ পান। কিন্তু এতে নাখোশ বিরাট-রোহিতরা। তারা চান বিদেশ সফরে পুরো সময় জুড়ে স্ত্রীদের।
অধিনায়ক বিরাট কোহলির পক্ষ থেকে এই আবেদন করা হয় বলে জানায় ভারতীয় গণমাধ্যম। গণমাধ্যমের ওই খবরে আরও বলা হয়, ভারতীয় বোর্ডের তরফ থেকে বিরাটকে এই আবেদন করতে বলা হয়েছিল।
ইত্তেফাক/এসআর