আফগানিস্তানে বিমান হামলায় ২৮ তালেবান নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ফারইয়াবে তালেবান জঙ্গিদের ওপর একের পর এক হামলায় অন্তত ২৮ জঙ্গি নিহত হয়েছে। সোমবার দেশটির সেনা সূত্রে একথা বলা হয়েছে।খবর সিনহুয়ার।

অঞ্চলটির ২০৯ শাহিন সেনা ঘাঁটির মুখপাত্র হানিফ রেজাই রোববার সন্ধ্যায় বলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট এই হামলা শুরু করেছে। নিহত জঙ্গিদের মধ্যে তালেবানদের স্থানীয় দুই কমান্ডার রয়েছে। এরা হলো কারি আব্দুল্লাহ্ ও রহমত উল্লাহ।
 
বিগত কয়েক মাসে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সমর্থিত আফগান নিরাপত্তা বাহিনী জঙ্গিদের ওপর স্থল ও আকাশ পথে হামলা জোরদার করেছে।
 
ইত্তেফাক/টিএস