শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, অধিনায়ক হিসেবে ব্যাটিংয়ে বেশি সফল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি এমনটি বলছে বিরাটের ক্যারিয়ার পরিসংখ্যান।
অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে নিলে অনেকে চাপে পড়েন। স্বাভাবিক খেলাটা খেলতে পারেন না। সেদিক দিয়ে সফল বিরাট। পরিসংখ্যান অনুযায়ী, অধিনায়ক থাকাকালীন কোহলির টেস্টে গড় ৬৫.৪৩। আর শুধুই ব্যাটসম্যান হিসেবে গড় ৪১.১৩।
তবে অধিনায়ক হিসেবে কোহলির অনেক সিদ্ধান্ত বিতর্কের জন্ম দেয়। ইংল্যান্ডে প্রথম টেস্টে চেতেশ্বর পূজারাকে বাদ দেন। লর্ডস টেস্টের দল নির্বাচনে দুই স্পিনার খেলানো, আঙুলের চোট থাকা সত্ত্বেও রবিচন্দ্রন অশ্বিনকে নেওয়াতে ব্যাপক প্রশ্ন উঠে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সিরিজে ভারতের হারে প্রশ্ন উঠে।
অধিনায়ক হিসেবে নিজের ব্যাটে হাসি ফুটলেও অন্য ব্যাটসম্যানদের ব্যাটে তেমন কোন রান দেখা যায়নি গত দুই টেস্ট সিরিজে।
ইত্তেফাক/এসআর