জাপানের চিড়িয়াখানায় সাদা বাঘের আাক্রমণ, নিহত ১

জাপানের দক্ষিণাঞ্চলের একটি চিড়িয়াখানার রক্ষক হোয়াইট টাইগারের আক্রমণে মারা গেছেন। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা একথা জানান।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’র বলেন, ‘একজন চিড়িয়াখানা রক্ষককে খাঁচার ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।’ 
 
তিনি আরো বলেন, লোকটিকে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার রাতে জাপানের দক্ষিণাঞ্চলীয় নগরী কাগোশিমার হিরাকাওয়া জুলজিক্যাল পার্কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
 
গণমাধ্যমে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা ৪০ বছর বয়সী আকিরা ফুরুশোর গলা থেকে রক্ত ঝরতে দেখেছেন। কর্মকর্তারাদের ধারণা একটি বিরল প্রজাতির ওয়াইট টাইগার তাকে আক্রমণ করে।

চিড়িয়াখানায় চারটি হোয়াইট টাইগার রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, হামলার পর বাঘটিকে ট্রাঙ্কিলাইজার গান দিয়ে বাঘটিকে শান্ত করা হয়। তবে বাঘটির অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি।
 
ইত্তেফাক/টিএস