জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালির ‘অপ্রত্যাশিত’ পদত্যাগ

জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালি পদত্যাগ করেছেন। তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।
 
মার্কিন গণমাধ্যম অক্সিওসের প্রতিবেদনে বলা হয়, নিকির পদত্যাগ ট্রাম্প প্রশাসনের কাছে অপ্রত্যাশিত ছিল। তবে তার পদত্যাগকে স্বাগত জানিয়ে ট্রাম্প টুইটে বলেছেন, ‘আমার বন্ধু নিকির এটা ভাল একটা সিদ্ধান্ত।’
 
এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হোয়াইট হাউজ। তবে ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার সকালে বৈঠকের পরই সিদ্ধান্তটি জানান নিকি।
 
২০১৭ সালে নিকি হ্যালিকে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগ দেয়া হয়। চলতি বছরে এপ্রিলে হোয়াইট হাউজের সঙ্গে নিকির বিরোধ বাঁধে। সে সময় ট্রাম্পের একজন সহকারী অভিযোগ করেন, নিকি রাশিয়ার ওপর অবরোধ আরোপের ক্ষেত্রে বোকার মতো কাজ করেছেন।
IMG0
জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালি
 
সবশেষ এক মাস ধরে নিকি হ্যালি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতির দ্বায়িত্ব পালন করছিলেন। মেয়াদ শেষ হওয়ার পরই পদত্যাগ করলেন তিনি।
 
ইত্তেফাক/টিএস