রায় সামনে রেখে বিএনপি নাশকতা সৃষ্টি করতে পারে: চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘বুধবার গ্রেনেড হামলার রায়। তাই আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে প্রস্তুত থাকতে হবে। কেননা রায়কে সামনে রেখে বিএনপি যে কোন নাশকতা সৃষ্টি করতে পারে।’
 
মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল গনি ভূঁইয়ার পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, শরীফুল ইসলাম সরকার তোরণ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আহমেদুল কবির, যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, পৌর যুবলীগের সভাপতি মো. বাদল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকন, ছাত্রলীগ সভাপতি আলী-আল-রাফু অমিত প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ