গর্ভপাত চুক্তিতে খুন করার সমতুল্য: পোপ

ক্যাথলিক পোপ ফা্ন্সিস বলেছেন, গর্ভপাত ‘ভাড়াটে খুন’ এর সমতুল্য। তিনি বলেন, ‘গর্ভধারণে বাধা দেয়া কাওকে সরিয়ে দেয়ার মতোই।’ ভ্যাটিকান এক ধর্মীয় সমাবেশে এসব বলেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া ও বিবিসির।
 
পোপ বলেন, ‘মানুষের আগমন বন্ধের চেষ্টার মানে হলো সমস্যা সমাধানে চুক্তিভিত্তিক খুনি ভাড়া করা।’
 
ভ্যাটিকানের সেইন্ট পিটার্স স্কয়ারে দেয়া ভাষণে যুদ্ধ ও নিপীড়নের সঙ্গে গর্ভপাতকে তুলনা করেন পোপ। এগুলোর সবগুলোকে ‘মানব জীবনের অপচয়’ হিসেবে বর্ণনা করেন তিনি।
 
চলতি বছর গর্ভপাতকে বৈধ করতে আর্জেটিনার সংসদে আনা এক বিলের বিরোধিতা করেন পোপ ফ্রান্সিস। সে সময় পোপের এমন অবস্থানের প্রতিবাদে অনেক ক্যাথলিক গির্জার সদস্যপদ ত্যাগ করেন।
 
ইত্তেফাক/টিএস