জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত পদে ইভাঙ্কা ট্রাম্পকে নিয়ে গুঞ্জন, অস্বীকার ইভাঙ্কার

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালির পদত্যাগের পর ইভাঙ্কা ট্রাম্পকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন, এই মুহূর্তে এই পদে ইভাঙ্কা ট্রাম্পের চেয়ে যোগ্যতম আর কেউ নেই। কিন্তু ইভাঙ্কা ট্রাম্প এই পদে নিয়োগের ব্যাপারটি অস্বীকার করেছেন। খবর ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট ও টাইমের
 
প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ৩৬ বছর বয়সী ইভাঙ্কার কথা আমি শুনেছি। কিন্তু আমি যদি তাকে এই পদে বসাই তাহলে আমার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠবে। তবে তিনি বলেন, এই পদে এখন ইভাঙ্কা ট্রাম্পের চেয়ে ভালো কিংবা যোগ্যতম আর কেউ নেই। মঙ্গলবারই নিক্কি হ্যালি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেটি গ্রহণ করেন। চলতি বছরের শেষ দিকে বিদায় নেবেন নিক্কি হ্যালি। এরপর ইভাঙ্কা ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্যই গ্রহণযোগ্য এবং যোগ্য কাউকে জাতিসংঘের মার্কিন দূত হিসেবে নিয়োগ দেবেন। তবে সেই ব্যক্তিটি আমি হব না। আমি হোয়াইট হাউসে অনেকের সঙ্গে কাজ করতে পেরে খুশি।
 
ইত্তেফাক/আরকেজি