ফুটবল জীবন দীর্ঘায়িত করার জন্য আরও মরিয়া হয়ে উঠেছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। সে কারণেই খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছেন তিনি। মাংস খুব প্রিয় ছিল মেসির। বার্বিকিউ বানানোর ছবি নিজেই বহুবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। কিন্তু মাংস খাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন তিনি।
কারণ, মাংস জাতীয় খাদ্য হজম করার জন্য যে ধরনের শারীরিক পরিশ্রম প্রয়োজন, তা একেবারেই সহজ নয়।
কোমল পানীয়, পিৎজা থেকে যাবতীয় জাঙ্কফুড ছিল মেসির প্রিয়। কিন্তু নিজেকে ফিট রাখতে এখন তা ছুঁয়েও দেখেন না লিওনেল মেসি। এখন মেসির পছন্দ তাজা ও শুকনো ফল, অলিভ অয়েল দিয়ে তৈরি সালাদ, ব্রাউন রাইস ও পাস্তা।
বার্সেলোনার প্রাক্তন ম্যানেজার কার্লোস রেসাক এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘প্রয়োজনের চেয়ে অনেক বেশি পিৎজা খেত মেসি। তবে ১৮-১৯ বছর বয়সে যা খাওয়া যায়, ২৭-২৮ বছরে সম্ভব নয়।’
IMG0
মেসি তা উপলব্ধি করেই বদলে ফেলেছেন খাদ্যাভ্যাস। ফলও মিলতে শুরু করেছে। গত সপ্তাহে ওয়েম্বলি স্টেডিয়ামে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শুধু জোড়া গোলই করেননি মেসি, ৯৬ বার বল স্পর্শ করেছেন।
ইত্তেফাক/কেআই