‘মার্কিন রাজনীতিতে হস্তক্ষেপের কোন ইচ্ছে নেই’

আমেরিকার রাজনীতিতে চীনের হস্তক্ষেপ করার বিন্দু মাত্র ইচ্ছা নেই। সম্প্রতি এমন বক্তব্য করেন চীনের বাণিজ্যমন্ত্রীর মুখপাত্র গাও ফেং।
 
এছাড়া তিনি বলেন, আমেরিকা আমাদের ভুলবুঝে আমাদের সঙ্গে বাণিজ্য যুদ্ধে নেমেছে।
 
গত সপ্তাহে আমেরিকার উপ-রাষ্ট্রপতি মাইক পেন্স চীনকে অভিযুক্ত করে বলেন, চীন আমাদের দেশে রাজনীতিতে হস্তক্ষেপ করতে চাচ্ছে। বাণিজ্য যুদ্ধের মাধ্যমে তারা আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে চাচ্ছে।
 
এ ব্যাপারে গাও বলেন, চীন তাদের রাজনীতির ব্যাপারে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না।
 
ইত্তেফাক/এসআর