যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, ‘শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই আজ দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। এজন্য বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’
বুধবার সকালে উপজেলার এবিসিডি মাধ্যমিক বিদ্যালয়ে ৬৭ লাখ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট ১ তলা ভবন এবং ৫৯ লাখ টাকা ব্যয়ে দেবীপুর-বকশীবাজার ১১শ মিটার সড়ক পাকাকরণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দরিদ্র, বিধবা এবং দুস্থ নারীদের মাসিক ভাতা আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। ভিজিডি কর্মসূচির আওতায় দেশের নারীদের চাল প্রদান করার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, মাতৃত্বকালীন ভাতা, নারীর দারিদ্রতা হৃাস, সামাজিক নিরাপত্তা নারীর ক্ষমতায়ন বৃদ্ধির জন্য বয়স্ক ভাতা, আত্মকর্মসংস্থানমূলক সহায়তা প্রদানের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান ও দুস্থ মহিলাদের আইনগত সহায়তা দেয়া হচ্ছে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন- চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মাস্টার শাহজাহান কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, মাস্টার সিরাজুল ইসলাম, পৌরসভার মেয়র নূর উদ্দিন হিমেল, সিরাজুল ইসলাম রাজ প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ