মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করেছেন জাতিসংঘে মার্কিন দূতের পদ থেকে পদত্যাগী নিকি হ্যালি বেসরকারি সেক্টরে গিয়ে অনেক টাকা কামাবেন। হোয়াইট হাউজি সাংবাদিকদের এ কথা বলেন, তিনি।
ট্রাম্প বলেন, ‘এ বছর শেষ হওয়া পর্যন্ত নিকি তার দ্বায়িত্বে থাকবেন। সে আমাদের মহান এক বন্ধু। আমার মনে হয় সে নতুন সেক্টরে গিয়ে অনেক টাকা কামাতে যাচ্ছে। তবে হয়তো সে আবার আমাদের কাছে ফিরে আসবে। সার্বিকভাবে সে একজন অসাধারণ মানুষ, ভাল মানুষ।
মঙ্গলবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূতের পদ থেকে পদত্যাগ করেন নিকি হ্যালি। তিনি যুক্তরাষ্ট্রের এত উচু পদে দ্বায়িত্ব পালনকারী প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক।
২০১৭ সালে নিকি হ্যালিকে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগ দেয়া হয়। চলতি বছরে এপ্রিলে হোয়াইট হাউজের সঙ্গে নিকির বিরোধ বাঁধে। সে সময় ট্রাম্পের একজন সহকারী অভিযোগ করেন, নিকি রাশিয়ার ওপর অবরোধ আরোপের ক্ষেত্রে বোকার মতো কাজ করেছেন।
ইত্তেফাক/টিএস