ফ্রান্সের মাঠে ২-২ গোলে ড্র করেছে আইসল্যান্ড। আর এ ড্রয়ের ফলে শেষ ১২ ম্যাচে অপরাজিত থাকলো ফ্রান্স।
বৃহস্পতিবার রাতে ম্যাচের ৩০ মিনিটে আলফ্রেড ফিনবোগাসনের পাস থেকে নিখুঁত শটে ফ্রান্সের জাল কাঁপান বিয়ারনাসন। এর পর ৫৮ মিনিটে গিলফি সিগুর্সনের কর্নার থেকে কারি আরনাসনের হেডে ২-০ গোলে এগিয়ে যায় আইসল্যান্ড। এরপর ফ্রান্সের ফরোয়ার্ডদের গোলের বেশ কিছু প্রচেষ্টা নষ্ট করে দেন আইসল্যান্ডের ডিফেন্ডাররা।
ম্যাচের ৮৫ মিনিটে এমবাপের শট আইসল্যান্ডের ইয়োলফসনের বুকে লেগে জালে ঢুকে যায়। আর ৯১তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় ফ্রান্স। ডি-বক্সের মধ্যে সফরকারী দলের সিগথোরসনের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সেটি থেকে দলকে সমতাসূচক গোল এনে দেন কিলিয়ান এমবাপে।
ইত্তেফাক/ইউবি