চট্টগ্রামে ১ম বিভাগ হকি
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম প্রথম বিভাগ হকির শিরোপা অক্ষুণ্ন রেখেছে। গত মঙ্গলবার ফ্লাড লাইটে অনুষ্ঠিত লিগের শেষ খেলায় ব্রাদার্স ৬-২ গোলে হালিশহর মুক্ত বিহঙ্গ ক্লাবকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়।
চ্যাম্পিয়নদের হয়ে খেলা জাতীয় হকি তারকা রাসেল মাহমুদ জিমি সেরা খেলোয়াড় এবং আবাহনী ক্লাবকে সুশৃঙ্খল দল হিসেবে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং কে এন হারবার কনসোর্টিয়ামের পৃষ্ঠপোষকতায় এবারের হকি লিগে অংশ নেয় ১২টি দল।