সুনামগঞ্জে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে ব্রিফিং

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের নবনির্বাচিত ১১ উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সচিবগণের উদ্দেশ্যে উপজেলা পরিষদ আইন, ইউনিয়ন পরিষদ আইন, অফিস ব্যবস্থাপনা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে এ বিফ্রিং অনুষ্ঠিত হয়। বিফ্রিংয়ে বক্তব্য রাখেন— পুলিশ সুপার বরকতুল্লাহ খান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, মোহাম্মদ শরীফুল ইসলাম, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক বশির আহমদ সরকার, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা প্রমুখ। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত ১১ উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করা হয়               —ইত্তেফাক