সিলেটে নুরুল ইসলাম নাহিদ
সিলেট অফিস
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী সিলেট-৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদ বলেছেন, খাদ্য উত্পাদনে বাংলাদেশ পৃথিবীর যে কোনো দেশ থেকে ভালো অবস্থানে রয়েছে। তিনি বলেন, দেশের কৃষকদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষাবাদের সুযোগ করে দেওয়া হবে এবং সরকার কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছে।
গত মঙ্গলবার এমপি নুরুল ইসলাম নাহিদ সিলেট অঞ্চলের শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আউশ প্রণোদনা কর্মসূচি উপলক্ষে বিনামূল্যে বীজ, রাসায়নিক ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার খায়রুল আমিন স্বাগত বক্তব্য রাখেন।