টিপুর মনোনয়নের দাবিতে রাজধানীতে মানববন্ধন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে নতুন মুখ হিসেবে শেখ সোহেল রানা টিপুর মনোনয়নের দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।আজ শনিবার সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
  
ঢাকাস্থ রাজবাড়ী জেলার সকল শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। ১/১১ এর দুর্দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শেখ সোহেল রানা টিপু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনের নেতৃত্ব দেন।বর্তমান তিনি বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক। রাজবাড়ী-২ আসনের তরুণ নেতা হিসেবে পরিচিত মুখ শেখ সোহেল রানা টিপু। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে শেখ সোহেল রানা টিপুর মনোনয়নের দাবি করেন।  
 
এসমসয়  দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মাসেতু বাস্তবায়নের দাবি জানান, রাজবাড়ী ২ আসনের জনগণ। মানববন্ধনে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার রাজবাড়ী-২ আসনের উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
 
ইত্তেফাক/কেকে