রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৭

রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
 
এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার ২শ’ ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ১শ’ ৩৩ গ্রাম (২ হাজার ৯শ’ ৫৫ পুরিয়া হেরোইন), ১ কেজি ২৬০ গ্রাম (৬০ পুরিয়া গাঁজা) ও ৪ বোতল ফেন্সিডিল  উদ্ধার করা হয়।
 
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই