#মিটু বিতর্কের জের, বিসিসিআই সিইও’কে আইসিসির সভায় যেতে মানা

আইসিসির সভায় যাওয়া হচ্ছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহুল জোহরির।
 
সম্প্রতি যৌন হেনস্থার অভিযোগ ওঠায় জোহরির কাছে জবাব চেয়েছে আদালত নিযুক্ত বোর্ডের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)। কমিটির প্রধান বিনোদ রাই রবিবার জানিয়েছেন, ‘জবাব দেওয়ার জন্য রাহুল ১৪ দিন সময় চেয়েছে। এই সময়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করতে চায় সে। তাই ১৬ থেকে ১৯ অক্টোবর সিঙ্গাপুরে আইসিসির সভায় তিনি যাবেন না।’
 
জোহরির পরিবর্তে বোর্ডের ভারপ্রাপ্ত সচিব এই বৈঠকে বোর্ডের প্রতিনিধিত্ব করবেন। তিনি সিঙ্গাপুরেই রয়েছেন আইসিসির অন্য বৈঠকে যোগ দেয়ার জন্য। জোহরিকে ১৪ দিন সময় দেওয়া হলেও যাতে অত দিন না লাগে, সেই জন্যই তাঁকে এই বৈঠকে যেতে নিষেধ করা হয়েছে বলে জানান রাই।      
 
ইত্তেফাক/কেআই