শাহজালালে ৭ কেজি সোনা উদ্ধার, মালয়েশীয় নাগরিক আটক

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার রাতে সাত কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এ সময় চ্যান গি কিয়ং (৪৮) নামে এক মালয়েশিয়ান নাগরিককে আটক করা হয়। 
 
চ্যান গি কিয়ং মালিন্দো এয়ারের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এ ঘটনায় কাস্টমস আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। 
 
সোমবার সকালে ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার অথেলো চৌধুরী গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়। পরে বিমানবন্দরের ১১ নম্বর বোর্ডিং ব্রিজে থাকা মালিন্দো এয়ারে করে চ্যান গি কিয়ং আসেন। সন্দেহজনক হওয়ায় তাকে অনুসরণ করা হয়। পরে চ্যান এর শরীর তল্লাশি করে তার কাছে ৭টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি সোনার বারের ওজন এক কেজি। 
 
 
ইত্তেফাক/ইউবি