তখন ইংল্যান্ড ক্রিকেট দলের অনুশীলন চলছিল। যে যার মত করে খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত। কিন্তু সেখানে হুট করে ঢুকে পড়ে আস্ত একটা সাপ। তবে এতে আতঙ্কিত না হয়ে ওই সাপকে 'সারপ্রাইজ পরিদর্শক' হিসেবে উল্লেখ করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ঘটনাটি আজ সোমবার শ্রীলঙ্কার মাঠে ঘটে।
ইংল্যান্ড ক্রিকেট দল তাদের টুইটার ভেরিফাইড পেজে ১২ সেকেন্ডের একটি ভিডিও পোষ্ট করে। ওই ভিডিওতে দেখা যায়, দুইজন কর্মী সাপটিকে ধরে অন্য একটি পাইপের মধ্যে ঢুকানোর চেষ্টা করছে।
ভিডিওতে আরও দেখা যায়, সেখানে কর্মরত অন্য কর্মীরাও সাপটিকে ধরার দৃশ্য ভিডিও করছে।
এই মুহূর্তে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের মধ্যে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় ওয়ানডেতে ৩১ রানে জিতে ইংল্যান্ড। সিরিজের তৃতীয় ম্যাচটি আগামী ১৭ অক্টোবর শুরু হবে।
ইত্তেফাক/এসআর