ব্যাংক কর্মকর্তাদের বৈঠকে ঢুকে পড়লো সাপ!

বৈঠকে ব্যস্ত কর্মকর্তারা। হঠাৎ ওপর থেকে ব্যাংক কর্মকর্তাদের বৈঠকের মাঝখানে এসে পড়লো বিশালাকার পাইথন!  রবিবার চীনে দক্ষিণাঞ্চলীয় নানিংয়ে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
 
চীনের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয় ব্যাংকের সিলিংয়ে অবস্থান করছিল সাপটি। সেখান থেকে বৈঠকের মাঝে এসে পড়ে এটি।
 
সিটিটিভিতে এ ঘটনার ভিডিওতে দেখা যায় সাপ পড়ার সঙ্গে সঙ্গে দৌড়ে পালাচ্ছে সবাই। সবাই দ্রুত পালিয়ে যেতে সক্ষম হওয়ায় কেউ হতাহত হয়নি।
 
পরবর্তীতে জরুরি বিভাগের কর্মীরা  এসে সাপটিকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়।
 
ইত্তেফাক/টিএস