নিলামে কিনুন চাঁদ!

বড় কোনো খুশির উপলক্ষ হলে কিংবা অপ্রত্যাশিত কিছু মিললে অনেক সময় মানুষ বিষয়টিকে রূপক অর্থে ‘আকাশের চাঁদ হাতে পাওয়া’র সঙ্গে তুলনা করে। তবে এবার সত্যি সত্যি আকাশের সেই চাঁদ হাতে পাওয়ার সুযোগ করে দিয়েছে বোস্টন ভিত্তিক মার্কিন নিলাম সংস্থা ‘আরআর’। অনলাইনে আয়োজিত নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছে ‘চাঁদ’।
 
মূলত গত বছর আগের চাঁদের একটি খণ্ডিত অংশ এসে পড়েছিল পৃথিবীর বুকে। চাঁদের সঙ্গে কোনো ধূমকেতুর সংঘর্ষের ফলে সাড়ে ৫ কেজি ওজনের চাঁদের পাথর এসে পড়েছিল আফ্রিকার উত্তরাঞ্চলে। এর আগেও নানা সময়ে চাঁদের পাথর পাওয়া গেছে পৃথিবীর বিভিন্ন স্থানে। কিন্তু এত বড় টুকরো এর আগে পাওয়া যায়নি।
 
অনলাইনের মাধ্যমে যে কেউ সর্বোচ্চ দাম দিয়ে হাতে পেতে পারেন চাঁদ! নিলাম চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। সুতরাং দেরি কেন এখনই নিলামে দাম হাঁকুন আর কিনে আনুন চাঁদ।-এপি
 
ইত্তেফাক/নূহু