ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান  অধিনায়ক সরফরাজ আহমেদ। অধিনায়কের সিদ্ধান্তের সুবিচার করতে পারেনি পাকিস্তান। দলটি ৫৭ রান তুলতেই হারায় ৫ উইকেট।
 
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হওয়া পাকিস্তান-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে শুরুটা মোটেই ভালো করতে পারেনি পাকিস্তান। দলীয় পাঁচ রানের মাথায় দলটির প্রথম উইকেটের পতন ঘটে।
 
কিন্তু দলটির উইকেটে ধস নামা শুরু করে ৫৭ রানের মাথায় । ৫৭ রানে পাকিস্তান ৪ টি উইকেট হারায়। অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নের বোলিংয়ে শুরু হয় দলটির উইকেটের যাওয়া আসা। নাথানের হ্যাট্রিকের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। কিন্তু পাকিস্তানের অঘটন ততক্ষণে ঘটিয়েছেন। 
৫৭ রানে ১ উইকেট থাকা দলটির মুহূর্তেই ৫৭ রানে ৫ উইকেট এ পরিণত হয়। 
 
তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। এই রিপোর্ট লিখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৩৭, ৫ উইকেটের বিনিময়ে।
 
ইত্তেফাক/এসআর