আনসার আল ইসলামের এক সদস্যকে আদালতে প্রেরণ

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) গ্রেপ্তার হওয়া এক সদস্যকে ১০ দিনের রিমান্ড আবেদন করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। তার নাম মো. সাঈদ হাসান ওরফে আমির ওরফে শুভ (২৭)। সাংগঠনিক নাম-আব্দুল্লাহ।
 
সোমবার দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র কাউন্টার টেরোরিজম বিভাগ। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোনসেট ও একটি কম্পিউটার সিপিও উদ্ধার করা হয়।
 
সিটি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সাঈদ হাসান আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর মিডিয়া উইংয়ের সক্রিয় সদস্য। সে আনসার আল ইসলাম কর্তৃক পরিচালিত-মিডিয়া তয়িফার শহীদ সোলায়মান মিডিয়াসহ অন্যান্য মিডিয়ার জন্য অনুবাদ, ভিডিও এডিটিং, সাবটাইটেল যোগকরাসহ সংগঠনের সদস্য সংগ্রহ, অনলাইন প্রপাগান্ডা পরিচালনার কাজ করে আসছে।
 
উল্লেখ্য, সাঈদ হাসান গত ২৫ ফেব্রুয়ারি ডেমরা থানায় সন্ত্রাস বিরোধী আইনে রুজুকৃত মামলার পলাতক আসামি।
 
ইত্তেফাক/এমআই