ভাণ্ডারিয়ায় ৬৫তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল শুরু

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় বুধবার থেকে নয় দিনব্যাপী ৬৫তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল শুরু হয়েছে। ইসলামি সমাজকল্যাণ কমপ্লেক্সের পরিচালনায় ঐতিহাসিক ভাণ্ডারিয়া বন্দর তাফসীর ময়দানে আগামী ২ মে পর্যন্ত এ মাহফিল চলবে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রথম ও দ্বিতীয় এ দুই অধিবেশনে পর্যায়ক্রমে যে সকল দেশ বরেণ্য আলেমরা বয়ান পেশ করবেন তারা হলেন—হযরত মাওলানা মুফতী জিহাদুল ইসলাম, জামাল উদ্দিন, মনিরুজ্জামান, রফিকুল ইসলাম, হাসিবুর রহমান, আব্দুল কুদ্দুস, ইমদাদুল হক আরেফী, আ. রাজ্জাক কাসেমী, মনিরুল ইসলাম, মাসুদুর রহমান, হাফেজ ক্বারী মাওলানা মুশতাক আহমাদ, হযরত মাওলানা মুফতী গোলামুর রহমান, ইয়াকুব আলী কাসেমী, আ. রহীম, আবু জাফর আহমাদ, জাকারিয়া আল ফরিদী এবং আখেরী মোনাজাত পরিচালনা করবেন হাফেজ মাওলানা মুফতী ইয়াহিয়া মাহামুদ।

এদিকে মাহফিলের তৃতীয় দিন শুক্রবার রাতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন সাবেক মন্ত্রী জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামি সমাজকল্যাণ কমপ্লেক্সের সভাপতি জেপির উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার।