ঋণ চাওয়ায় রাত কাটানোর প্রস্তাব, ব্যাংক কর্মকর্তাকে পেটালো নারী (ভিডিও)

আর্থিক অনটনের কারণে ভারতীয় এক নারী দারস্ত হয়েছিলেন ব্যাংকে। ১৫ লাখ টাকা ঋণের জন্য সাহায্য চান এক ব্যাংক কর্মকর্তার কাছে।
ওই ব্যাংক কর্মকর্তা সাহায্য করতে রাজি হন কিন্তু বেঁধে দেন কিছু শর্ত। ১৫ লাখ টাকা ঋণ নিয়ে দেওয়ার বদলে ওই নারীকে তার সঙ্গে এক রাত কাটাতে বলেন।  
 
সাময়িক আর্থিক অনটনে ভুগলেও নিজের আত্মসন্মানে অটুট ছিলেন ওই নারী। ব্যাংক কর্মকর্তার কুপ্রস্তাবে তো রাজি হননি, উল্টো জনসম্মুখে ওই ব্যাংক কর্মকর্তাকে পিটিয়েছেন ওই নারী। ঘটনাটি গতকাল (সোমবার) দক্ষিণ কর্ণাটকের দেওয়ানগর শহরে ঘটে।  পেটানোর দৃশ্যটি অনেকে মোবাইলে ধারণ করেছেন। ছড়িয়ে দেন ইন্টারনেটে। 
 
ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে দেখা যায় ওই মহিলা ব্যাংক কর্মকর্তার শার্ট ধরে অনবরত চড় মারতে থাকেন, চপ্পল দিয়েও পেটান ওই কর্মকর্তাকে।
 
 
মহিলার এই কাজকে অনেকে প্রশংসায় ভাসাচ্ছেন। কেউ বলছেন, সঠিক কাজটি করেছেন আরও পেটানো দরকার ছিলো।
আবার কেউ বলছেন, এটাই হচ্ছে সত্যিকারের 'হ্যাশট্যাগ মিটু', অভিবাদন ওই নারীকে।
 
 
ইত্তেফাক/এসআর