দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
দশমিনা উপজেলার চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার মামলার প্রধান আসামি আব্দুর রব মৃধা, ৩ নম্বর আসামি শাহ আলম সিকদার এবং ৬ নম্বর আসামি বকু ভুঁইয়া দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আশিকুর রহমানের আদালতে জামিন আবেদন করলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের র্নিদেশ দেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর ছাত্রলীগ নেতা রাকিবকে কুপিয়ে হত্যা করে আব্দুর রব গংরা।