যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন লতা মঙ্গেশকর

বলিউড পাড়ায় একের পর এক যৌন হেনস্থার অভিযোগ আসার পর এবার এনিয়ে মুখ খুললেন ভারত বর্ষের গুণী গায়িকা লতা মঙ্গেশকর। সম্প্রতি ভারতের এক সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি।  
 
তিনি বলেন, প্রত্যেক নারীকে তার কাজের জায়গায় যথেষ্ট সম্মান প্রদর্শন করা উচিৎ।
 
তিনি আরও বলেন, কেউ যদি কোন নারীকে সম্মান না দেয়, অপমান করে তাহলে অবশ্যই ওই ব্যক্তিকে একটা শিক্ষা দিতে হবে।
 
সম্প্রতি সময়ে ভারতে 'হ্যাশট্যাগ মিটু' দিয়ে ভুক্তভোগী নারীরা তাদের যৌন হেনস্থার খবর প্রকাশ্যে নিয়ে আসছে নামকরা সব পরিচালক ও অভিনেতাদের বিরুদ্ধে। এতে সমর্থন জানাচ্ছে বলিউডের অনেক অভিনেতা ও অভিনেত্রীরা।
 
ইত্তেফাক/এসআর