শিবচরের ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন!

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

এবার শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ০১৭৩৩৩৫১৪২৪ ক্লোন করে বিভিন্নজনকে ফোন করার অভিযোগ উঠেছে। রবিবার ইউএনও’র নাম ব্যবহার করে শিক্ষকদের মোবাইলে ফোন দিয়ে চাঁদা দাবি করা হয়।

এ ব্যাপারে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, গত কয়েকদিন ধরে আমার সরকারি মোবাইল নম্বর ০১৭৩৩৩৫১৪২৪ ক্লোন করে কে বা কারা শিক্ষকদের মোবাইলে ফোন করে চাঁদা চাচ্ছে। এর আগে উপজেলা প্রশাসন, শিবচর ফেসবুক পেইজে তিনি লিখেছেন, সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আমার অফিসিয়াল নম্বর (০১৭৩৩৩৫১৪২৪) ক্লোন করে বিভিন্ন জায়গায় ফোন দেওয়া হচ্ছে। সুতরাং, এ নম্বর থেকে কোনো প্রকার টাকা পয়সা চাওয়া হলে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।