ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা

ফুলবাড়িতে মঙ্গলবার রাত সোয়া ৯টায় ট্রেনে কাটা পড়ে সাজেদুর রহমান সাজু নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সাজু উপজেলার শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের পল্লি চিকিত্সক মো. জামানের ছেলে। স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, ঘটনাটি পার্বতীপুর জিআরপি থানা পুলিশকে জানানো হয়। পুলিশ পার্বতীপুর থেকে রাত সাড়ে ১১টার আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এসে লাশ উদ্ধারসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল। কিন্তু তার আগেই নিহত সাজেদুর রহমান সাজুর পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে গেছে।