এক্সেল টেলিকমের পার্টনার্স মিট অনুষ্ঠিত

এক্সেল টেলিকম প্রাইভেট লিমিটেডের ন্যাশনাল পার্টনার্স মিট সম্প্রতি ঢাকার গলফ গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান ও এক্সেল টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আলমগীর (সিআইপি), স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাং ওয়ান ইয়ুনসহ এক্সেল টেলিকম ও স্যামসাং এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
সালাউদ্দিন আলমগীর (সিআইপি) বলেন, এক্সেল টেলিকম কিভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এবং কিভাবে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছাবে তার জন্য সবাইকে কাজ করতে হবে। সবার সহযোগিতায় স্যামসাং মোবাইল দেশের বাজার জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে।
 
সাং ওয়ান ইয়ুন বলেন, এধরনের আয়োজনের জন্য এক্সেল টেলিকমকে ধন্যবাদ। সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে।
 
এতে সারাদেশ থেকে এক্সেল টেলিকমের পার্টনাররা অংশ নেন। যাদের ২০১৯ সালে আসন্ন স্মার্টফোন নিয়ে ধারণা ও ব্যবসায়িক অগ্রগতির রূপরেখা প্রদান করা হয়।সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্টনার্স মিট শেষ হয়। 
 
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এক্সেল টেলিকম বাংলাদেশে স্যামসাং এর ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে।
 
ইত্তেফাক/কেকে