চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

চিরনজিত্ দত্ত মাগুরা পলিটেকনিকে ছাত্র থাকা অবস্থায় কিডনি রোগে আক্রান্ত হন। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিত্সার পর ডাক্তারের পরামর্শে তাকে ২০১৫ সালে ভারতের ভেলোরে সি.এম.সি হাসপাতালে সুচিকিত্সার জন্য নেওয়া হয়। সেখানে ডাক্তারের চিকিত্সার এক পর্যায়ে তার কিডনী প্রতিস্থাপনের জন্য পরামর্শ দেওয়া হয়। ২০১৭ সালের প্রথম দিকে তার শরীর খারাপ হওয়ায় স্থানীয় ডাক্তাররা তার ডায়ালাইসিস করার পরামর্শ দেন। তখন থকে অদ্যাবধি তার নিয়মিত ডায়ালাইসিস করা হচ্ছে। বর্তমানে কিডনি সংযোজনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। যা তার গরীব বিধবা মায়ের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় তার জীবন বাঁচাতে কিডনি সংযোজনের জন্য যথাসম্ভব আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছেন তার বিধবা মা। টাকা পাঠানোর ঠিকানা: শেফালী রানী রায়, ১২/এ, বেজপাড়া, তালতলা (কবরস্থান), পিয়ারী মোহন রোড, যশোর সদর, যশোর। মোবাইল:০১৯৬২৬৯৪৬২৫ (বিকাশ), ব্যাংক হিসাব নং: ০৩০১১১২০০৪১৫১০,          আল-আরাফা ইসলামী ব্যাংক লিঃ, যশোর শাখা, যশোর।