নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গত রবিবার হ্যাশট্যাগ মার্কেটিং প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার শীর্ষ পাঁচটি দল মূল পর্বে অংশগ্রহণ করেছে। আন্ত বিশ্ববিদ্যালয় ডিজিটাল মার্কেটিংয়ের এই প্রতিযোগিতায় বিজয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল, ‘গোল্ডেন স্নিচ’। প্রথম রানার আপ হয় নর্থ সাউথের দল ‘টিম চ্যাম্পিয়নস’। অনুষ্ঠানে নর্থ সাউথের উপ-উপাচার্য প্রফেসর ড. গিয়াস ইউ আহসান, এম জে এল বাংলাদেশের সিইও এম. মুকুল হোসাইন ও প্রাণ আর এফ এল-এর হেড অব মার্কেটিং এস.এম. আরাফাতুর রহমান উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি